এটা কোনো মুভির শুটিং নয়,দারুন সময় কাটাচ্ছেন মেহজাবিন-আদনান দম্পতি


এটা কোনো মুভির শুটিং নয়,দারুন সময় কাটাচ্ছেন মেহজাবিন-আদনান দম্পতি

২০১২ সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। 

অবশেষে দীর্ঘ এক দশকের প্রেম শেষে এ বছরের ফেব্রুয়ারিতে তাঁরা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। মেহজাবীন চৌধুরী বিয়ের পর থেকে স্বামী, নির্মাতা আদনান আল রাজীবকে নিয়ে কাটাচ্ছেন এক রোমাঞ্চকর সময়। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত তিনি নিয়মিত শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে।

এবার স্বামী নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে ছুটি কাটাতে নীল জলরাশির দেশ মালদ্বীপে গেছেন। সেখানে বিলাসী অবসরে মজেছেন এই তারকা দম্পতি।

সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন তাদের সেই আনন্দঘন মুহূর্তের কিছু বিশেষ ছবি।