প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে চ্যাপেল রোয়ান


প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে চ্যাপেল রোয়ান

লস অ্যাঞ্জেলেসে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সংগীতাঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম অনুষ্ঠান। বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় ক্রিপ্টো ডট কম অ্যারেনা পরিণত হয় বিশ্ব তারকাদের মিলনমেলায়। রেড কার্পেটে হেঁটে নজর কাড়েন বহু জনপ্রিয় শিল্পী। তবে প্রায় নগ্ন পোশাকে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন পপ সংগীতশিল্পী চ্যাপেল রোয়ান।

গ্র্যামি রেড কার্পেটে চ্যাপেল রোয়ানকে দেখা যায় একটি স্বচ্ছ, গাঢ় তামাটে রঙের গাউন পরে হাজির হতে। মুগলারের পরিচালক মিগুয়েল কাস্ত্রো ফ্রেইটাসের ডিজাইন করা ওই কাস্টম নেগ্লিজি পোশাক ও ম্যাচিং কেপটি তৈরি করা হয় গাঢ় লাল গার্নেট রঙের সিল্ক জর্জেট দিয়ে। তবে কেপটি খুলে ফেলার পর তাঁর শরীরের ঊর্ধ্বাংশ স্পষ্টভাবে দৃশ্যমান হয়ে ওঠে, যা নিয়ে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

চ্যাপেল রোয়ান পায়ে পরেছিলেন স্ট্র্যাপি হিল, গলায় ছিল সোনালি চোকার এবং চোখে স্মোকি মেকআপ। খোলা পিঠজুড়ে ছিল একাধিক ট্যাটু, যা তাঁর সাহসী ফ্যাশন স্টেটমেন্টকে আরও উসকে দেয়।

উল্লেখ্য, গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে চ্যাপেল রোয়ান ‘বেস্ট নিউ আর্টিস্ট’ পুরস্কার অর্জন করেন। চলতি বছর তাঁর জনপ্রিয় গান The Subway–এর জন্য ‘সেরা পপ সোলো পারফরম্যান্স’ ও ‘রেকর্ড অব দ্য ইয়ার’ বিভাগে মনোনয়ন পেলেও শেষ পর্যন্ত পুরস্কার জিততে পারেননি।

এর আগেও পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছেন চ্যাপেল রোয়ান। দুই বছর আগে এক পোস্টে তিনি লিখেছিলেন, “বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। এসবকে আমি একদমই গুরুত্ব দিই না।”