‘পৌনে ৩ কোটি টাকা ঘুষ’ নেওয়ার অভিযোগে আসিফের স্ট্যাটাস


‘পৌনে ৩ কোটি টাকা ঘুষ’ নেওয়ার অভিযোগে আসিফের স্ট্যাটাস

যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তার বদলিতে প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তার দাবি, বদলির ক্ষেত্রে প্রত্যেক কর্মকর্তার কাছ থেকে এক লাখ ৪৬ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এ হিসাবে ১৮৮ কর্মকর্তার কাছ থেকে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ কোটি ৭৬ লাখ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্ম সচিব ও একজন উপসচিবসহ আরও কয়েকজন জড়িত।

আসিফ মাহমুদের দাবি, এ দুর্নীতির প্রমাণও পাওয়া গেছে। তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে পাওয়া প্রমাণ জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানান।

পোস্টে তিনি আরও জানান, এ বিষয়ে বুধবার রাতে বিস্তারিত কথা বলবেন।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন—মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন ও উপসচিব মো. মাসুম আহমেদ।তবে আসিফ মাহমুদের করা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 আসিফ মাহমুদের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-