
ময়মনসিংহের ভালুকা উপজেলায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর এবং ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফজলুল হকের নেতৃত্বে জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। তারা ফুলের তোড়া দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর হাতে আনুষ্ঠানিকভাবে দলীয় যোগদানপত্র তুলে দেন।
নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :