দেখুন, ওরা ছায়ানটের কী অবস্থা করেছে: অর্ণব


দেখুন, ওরা ছায়ানটের কী অবস্থা করেছে: অর্ণব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর খবর ঢাকায় পৌঁছালে শহরের বিভিন্ন স্থানে নেমে আসে হাজারো মানুষ। এ সময় বিপ্লবী হাদির ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়

বিক্ষোভের এক পর্যায়ে একদল বিক্ষুব্ধ জনতা রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনসহ কয়েকটি সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে অর্ণব লেখেন, ‘আমাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভোট দিতে হবে। নইলে আমরা সংগীতশিল্পীরা বিপদে পড়ব। দেখুন, ওরা ছায়ানটের কী অবস্থা করেছে! আমাদের পাল্টা লড়াই করার একমাত্র উপায় হলো ভোট দেওয়া এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করা।’

হামলার পর ছায়ানটে তোলা একাধিক ছবি ও ভিডিওতে ভয়াবহ ভাঙচুরের চিত্র উঠে এসেছে। সেখানে দেখা যায়, তানপুরা ভেঙে দুই টুকরো করা হয়েছে, কার্পেটের ওপর পড়ে আছে ভাঙা হারমোনিয়াম। গানের লাইব্রেরিসহ বিভিন্ন বই ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছেচেয়ার-টেবিলও রক্ষা পায়নি

এদিকে, হামলা ও ভাঙচুরের পরদিন শুক্রবার ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরিদর্শন শেষে তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের প্রত্যেককে শনাক্ত করা হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, শিল্পকলা ও সংস্কৃতির প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।