পার্লার উদ্বোধনে গিয়ে সমালোচনার মুখে পরীমণি


পার্লার উদ্বোধনে গিয়ে সমালোচনার মুখে পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি যেন সমালোচনা এড়াতে পারছেন না। ব্যক্তিজীবন থেকে শুরু করে প্রকাশ্য উপস্থিতিপ্রায় সবকিছু নিয়েই নিয়মিত আলোচনায় থাকেন তিনি। এবার নরসিংদীতে একটি বিউটি পার্লার উদ্বোধনে গিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়লেন এই নায়িকা

সম্প্রতি নরসিংদীর একটি পার্লার উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেন পরীমণি। যদিও অনুষ্ঠানটি ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অনুষ্ঠানে তিনি সবুজ রঙের স্লিভলেস ডিপনেক গাউন পরেছিলেন। নায়িকার এই পোশাক নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা।

অনেক নেটিজেন পরীমণির খোলামেলা পোশাককে অরুচিকর বলে মন্তব্য করেছেন। বিশেষ করে জনসমক্ষে এ ধরনের পোশাক পরা নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। ছবি ও ভিডিও শেয়ার করে কেউ কেউ তার পোশাকের রুচি নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে, বর্তমানে বিভিন্ন শোরুমব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমণি। এর আগেও রাজধানীর বসুন্ধরা এলাকায় একটি স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

অন্যদিকে, কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা। তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি নতুন বছরে শুরু হতে যাচ্ছে রাজনৈতিক থ্রিলারধর্মী সিনেমা ‘গোলাপ’-এর শুটিংসামছুল হুদার পরিচালনায় নির্মিত এই ছবিতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে তৈরি হওয়া সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।