কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহসান


কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহসান

ব্যক্তিগত জীবনের এক চ্যালেঞ্জিং অধ্যায় পার করছেন সংগীতশিল্পী তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি নিজের বর্তমান অবস্থার কথাও গণমাধ্যমে জানিয়েছেন তিনি। তাহসান জানান, এই সময় তিনি একাই দেশ ও দেশের বাইরে ঘুরে বেড়াচ্ছেন।

বর্তমান সময় কাটানো প্রসঙ্গে তাহসান বলেন, ভ্রমণ আর বই পড়াতেই তার দিনগুলো পার হচ্ছে। এই মুহূর্তে বই-ই তার সবচেয়ে কাছের সঙ্গী। একই সঙ্গে তিনি জানান, কিছুদিন ধরে মানসিক চাপের পাশাপাশি শারীরিকভাবেও অসুস্থ অনুভব করছেন। তবে সেই অসুস্থতার কারণ এখনই প্রকাশ করতে চান না তিনি।

এ কারণেই ফোনে কথা বলার চেয়ে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান এই গায়ক। সবার কাছে দোয়া চেয়ে তাহসান বলেন, যেন তিনি দ্রুত এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারেন।