
বরিশাল ও ঢাকার শিক্ষার্থী এবং তরুণদের জন্য আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ও বৈশ্বিক ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ট্রাস্ট জাপান–কোরিয়া ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট’। প্রতিষ্ঠানের মূল লক্ষ্য—জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া ও ভারতে উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিক ভাষা প্রশিক্ষণ প্রদান করা।
বরিশালের চৌমাথাস্থিত বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজে (বিআইটিসি) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে শত শত শিক্ষার্থীর সমাগম ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল ইনফরমেশন টেকনোলজি কলেজের (বিআইটিসি) প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: এস এম সামচুন নাহার, উপাধ্যক্ষ, বরিশাল সরকারি মহিলা পলিটেকনিক, পিয়াস মল্লিক, ব্যবস্থাপনা পরিচালক, ট্রাস্ট অটোমেশন টেকনোলজি, ফকরুল ইসলাম দিদার, ব্যবস্থাপনা পরিচালক, ডিসকভারি জাপান ল্যাঙ্গুয়েজ সেন্টার, ড. মোঃ তারেক হোসেন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, মোঃ জালাল উদ্দিন আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, কিশোর চন্দ্র বালা, বিভাগীয় প্রধান, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, জাকির হোসেন, বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, ট্রাস্ট জাপান–কোরিয়া ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট কেবল একটি ভাষা শিক্ষা কেন্দ্র নয়, বরং এটি তরুণদের আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মানিত অতিথিদের দিকনির্দেশনামূলক আলোচনা ও শুভকামনার মধ্য দিয়ে ইনস্টিটিউটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানটির মূল স্লোগান—“ভাষা শিখুন, দক্ষতা অর্জন করুন, গড়ে তুলুন আন্তর্জাতিক ভবিষ্যৎ।” ভর্তি ও অন্যান্য তথ্যের জন্য আগ্রহী শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :