
মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তর ও ৭১ টেলিভিশনের প্রতিনিধি এইচ. এম. মিলন। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন ও দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি নাসির উদ্দিন ফকির লিটন।
এছাড়া কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি কাজী কামরুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একুশে টেলিভিশন ও দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর আবির হাসান পারভেজ এবং কোষাধ্যক্ষ হিসেবে প্রগতি টিভি ও দৈনিক সকালের সময়-এর প্রতিনিধি মো. জাকির হোসেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন—
দপ্তর সম্পাদক সৈয়দ শামীম, প্রচার সম্পাদক মেহেদী হাসান মাসুম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুন্নি ফরহাদ এবং সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন মাহী।
নতুন কমিটিতে জ্যেষ্ঠ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন দৈনিক মাদারীপুরের সংবাদ-এর সুমন আহমেদ বাবু, ঢাকা মেইল-এর আসাদুজ্জামান লিমন, আরটিভির শামীম আহসান ও দৈনিক সময়ের কাগজ-এর তাবারক হোসেন।
এছাড়া সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন— দৈনিক আলোর জগত-এর তাইজুল ইসলাম বাবু, দৈনিক দক্ষিণের খবর-এর মো. শাকিল হোসেন, দৈনিক প্রতিদিনের কাগজ-এর মো. তাকিবুর রহমান এবং দৈনিক আলোকিত সময়-এর মো. হেমায়েত হোসেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং কালকিনি উপজেলার উন্নয়নমূলক ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রচারে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :