
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করা হয়েছে।
মামলাটি দায়ের করেন ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার ওরফে আনোয়ার হোসেন। বুধবার (২৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে মামলাটি অনুষ্ঠিত হয়।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বলা হয়, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৪১ অনুযায়ী ধর্ম চর্চার অধিকার মানুষের মৌলিক অধিকার। বিবাহ হলো ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ রীতিনীতি ও বিধান। পবিত্র কোরআনের সুরা নিসা, আয়াত ৩ অনুযায়ী একজন মুসলিম পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারবেন।
সাথে উল্লেখ করা হয়, বাংলাদেশে মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) এপ্লিকেশন এক্ট, ১৯৩৭ ধারা ২ অনুযায়ী মুসলিমদের বিবাহ, ভরণপোষণ, তালাক ইত্যাদি ক্ষেত্রে ইসলামী শরীয়াহ আইন প্রযোজ্য।
মামলার অভিযোগে বলা হয়েছে, সানজিদা ইসলাম তুলি ইসলাম ধর্মের বিবাহ সম্পর্কিত ইস্যুতে অবমাননাকর মন্তব্য করেছেন। এই মন্তব্য ইসলামের প্রতি অবমাননা এবং মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাতের সমতুল্য, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
মামলার প্রেক্ষিতে পিবিআই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবে।
আপনার মতামত লিখুন :