বিএনপির ৫৯ নেতাকে দলের সব পদ থেকে স্থায়ী বহিষ্কার


বিএনপির ৫৯ নেতাকে দলের সব পদ থেকে স্থায়ী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৫৯ জন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বহিষ্কৃতদের দলটির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, জোটের শরিকদের আসনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বিএনপির আরও ১৩ জন নেতাকে একইভাবে বহিষ্কার করা হয়েছিল।

রংপুর বিভাগ

বহিষ্কৃত নেতারা হলেন—

  • আ ন ম বজলুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা বিএনপি (দিনাজপুর-২)

  • এ জেড এম রেজয়ানুল হক, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (দিনাজপুর-৫)

  • রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি (নীলফামারী-৪)

রাজশাহী বিভাগ

  • পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সদস্য, মহাদেবপুর উপজেলা বিএনপি (নওগাঁ-৩)

  • তাইফুল ইসলাম টিপু, সহ-দপ্তর সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি (নাটোর-১)

  • ডা. ইয়াসির আরশাদ রাজন, সদস্য, নাটোর জেলা বিএনপি (নাটোর-১)

  • দাউদার মাহমুদ, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি (নাটোর-৩)

  • ইসফা খাইরুল হক শিমুল, সদস্য, পুঠিয়া উপজেলা বিএনপি (রাজশাহী-৫)

  • ব্যারিস্টার রেজাউল করিম, সহসভাপতি, লন্ডন জিয়া পরিষদ (রাজশাহী-৫)

  • কে এম আনোয়ারুল ইসলাম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (পাবনা-৩)

  • জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি (পাবনা-৪)

খুলনা বিভাগ

  • নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর উপজেলা বিএনপি (কুষ্টিয়া-১)

  • মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, নড়াইল জেলা বিএনপি (নড়াইল-২)

  • অ্যাড. শহিদ ইকবাল, সভাপতি, মনিরামপুর থানা বিএনপি (যশোর-৫)

  • ডা. শহীদুল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (সাতক্ষীরা-৩)

  • ইঞ্জি. মাসুদ, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি (বাগেরহাট-১)

  • খায়রুজ্জামান শিপন, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি (বাগেরহাট-৪)

বরিশাল বিভাগ

  • আব্দুস সোবহান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (বরিশাল-১)

  • মোহাম্মদ মাহমুদ হোসেন, প্রাথমিক সদস্য, বিএনপি (পিরোজপুর-২)

ঢাকা বিভাগ

  • মোহাম্মাদ দুলাল হোসেন, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি (নারায়ণগঞ্জ-১)

  • আতাউর রহমান খান আঙ্গুর, সাবেক সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি (নারায়ণগঞ্জ-২)

  • অধ্যাপক মো. রেজাউল করিম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (নারায়ণগঞ্জ-৩)

  • অ্যাড. মোহাম্মাদ আলী, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (টাঙ্গাইল-১)

  • লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন (টাঙ্গাইল-৩)

  • অ্যাড. ফরহাদ ইকবাল, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপি (টাঙ্গাইল-৫)

  • জামাল আহমেদ চৌধুরী, সহসভাপতি, নরসিংদী জেলা বিএনপি (নরসিংদী-৫)

  • মুমিন আলী, সদস্য, মুন্সিগঞ্জ জেলা বিএনপি (মুন্সিগঞ্জ-১)

  • মো. মহিউদ্দিন, সদস্য সচিব, মুন্সিগঞ্জ জেলা বিএনপি (মুন্সিগঞ্জ-৩)

ময়মনসিংহ বিভাগ

  • রেজাউল করিম চুন্নু, সদস্য, কিশোরগঞ্জ সদর থানা বিএনপি (কিশোরগঞ্জ-১)

  • শেখ মজিবুর রহমান ইকবাল, সভাপতি, বাজিতপুর উপজেলা বিএনপি (কিশোরগঞ্জ-৫)

  • সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট উপজেলা বিএনপি (ময়মনসিংহ-১)

  • এ বি সিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি (ময়মনসিংহ-১০)

  • মোর্শেদ আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি (ময়মনসিংহ-১১)

  • দেলোয়ার হোসেন ভূঁইয়া, সদস্য, কেন্দুয়া উপজেলা বিএনপি (নেত্রকোনা-৩)

  • আমিনুল ইসলাম বাদশাহ, সাবেক সদস্য, শেরপুর জেলা বিএনপি (শেরপুর-৩)

ফরিদপুর বিভাগ

  • লাভলু সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি (মাদারীপুর-১)

  • কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি (মাদারীপুর-১)

  • মিল্টন বৈদ্য, সদস্য, মাদারীপুর জেলা বিএনপি (মাদারীপুর-২)

  • নাসিরুল হক সাবু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (রাজবাড়ী-২)

  • এম এস খান মঞ্জু, সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি (গোপালগঞ্জ-২)

  • সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি (গোপালগঞ্জ-২)

  • অ্যাড. হাবিবুর রহমান হাবিব, সদস্য, গোপালগঞ্জ জেলা বিএনপি (গোপালগঞ্জ-৩)

সিলেট বিভাগ

  • আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি (সুনামগঞ্জ-৩)

  • দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহসভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপি (সুনামগঞ্জ-৪)

  • মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিষ্কৃত), সিলেট জেলা বিএনপি (সিলেট-৫)

  • মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপি (মৌলভীবাজার-৪)

  • শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (হবিগঞ্জ-১)

কুমিল্লা বিভাগ

  • অ্যাড. কামরুজ্জামান মামুন, সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি (ব্রাহ্মণবাড়িয়া-১)

  • কাজী নাজমুল হোসেন তাপস, অর্থবিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি (ব্রাহ্মণবাড়িয়া-৫)

  • কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৬)

  • ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, বিএনপি (কুমিল্লা-২)

  • আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি (কুমিল্লা-৭)

  • এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (চাঁদপুর-৪)

চট্টগ্রাম বিভাগ

  • অ্যাড. মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি (চট্টগ্রাম-১৪)

  • শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল (চট্টগ্রাম-১৪)

  • লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি (চট্টগ্রাম-১৬)

  • কাজী মফিজুর রহমান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি (নোয়াখালী-২)

  • প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য (নোয়াখালী-৬)

  • ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য, নোয়াখালী জেলা বিএনপি (নোয়াখালী-৬)