মুনতাসির মাহমুদ এক ঘণ্টার আলটিমেটাম দিলেন আখতার হোসেনকে


মুনতাসির মাহমুদ এক ঘণ্টার আলটিমেটাম দিলেন আখতার হোসেনকে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ তার দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় সদস্যসচিব আখতার হোসেনকে ক্ষমা চাওয়ার জন্য এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মুনতাসির বলেন, “এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে আমার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য শেষ এক ঘণ্টা সময় দেওয়া হলো। নইলে… অ্যাকশন।”

মুনতাসির মাহমুদ সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এনসিপি তাকে সব পদ থেকে অব্যাহতি দিয়েছে। তিনি আগে দলের কেন্দ্রীয় সংগঠক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।