
চট্টগ্রামের রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। নির্বাচনী প্রচারণার সময় চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন, যার মধ্যে সরোয়ার বাবলারও নাম জানা গেছে।
স্থানীয় বিএনপি নেতাদের বরাত দিয়ে জানা যায়, বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় গণসংযোগের সময় দুর্বৃত্তরা গুলি চালায়। এরশাদ উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, “এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এই সময় দুর্বৃত্তরা এসে গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।”
নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান অভিযোগ করেছেন, “নির্বাচনী প্রচারণার সময় জামায়াত-শিবিরের লোকজন এরশাদ ভাইকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। সরোয়ার বাবলা ঘটনাস্থলে নিহত হয়েছেন বলে শুনেছি, তবে এখনো নিশ্চিত নয়। আমরা হাসপাতালে গিয়ে তথ্য সংগ্রহ করব।”
এ ঘটনায় চট্টগ্রামের রাজনৈতিক পরিবেশ আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
আপনার মতামত লিখুন :