
চট্টগ্রামের বাঁশখালীতে হঠাৎ বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা ও হত্যার বিচার, গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং সংগঠনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজারের পূর্ব পাশে প্রধান সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই কয়েকজন যুবক সড়কে নেমে মিছিল শুরু করে এবং বিভিন্ন স্লোগান দেয়। কিছু সময় পর তারা দ্রুত এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। কারা এ মিছিল করেছে তা শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :