রাজধানী থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার


রাজধানী থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

রাজধানী ঢাকা থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার (২৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।সাবেক এই আইনপ্রণেতার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবি সূত্র জানায়, মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইতিমধ্যেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।