
রাজধানীর এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ২৪ ডিসেম্বর বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও এর আশপাশের এলাকায় সব ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হয়েছে। অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আপনার মতামত লিখুন :