
মাত্র চার দিনের ব্যবধানে জাপানের উত্তরপূর্বাঞ্চলে আবারও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৬.৭ ছিল। ভূমিকম্পের কারণে জাপানের আবহাওয়া দপ্তর (জিএমএ) সুনামি সতর্কতা জারি করেছে।
জিএমএ জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে এটি ঘটেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল উত্তরাঞ্চলীয় হনশু দ্বীপের আওমোরি জেলায়, সাগরের তল থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।
মাত্র চার দিন আগে সোমবারও একই এলাকায় ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, যার উৎপত্তিস্থলও ছিল সাগরের তলদেশ।
ক্ষুদ্র ঢেউ হোক্কাইডো ও আওমোরি উপকূলে পর্যবেক্ষণ করা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
সূত্র : আলজাজিরা
এসএমডব্লিউ
আপনার মতামত লিখুন :