স্যালুট দেওয়া সেই রিকশাচালক এনসিপি থেকে সংগ্রহ করলেন মনোনয়নপত্র


স্যালুট দেওয়া সেই রিকশাচালক এনসিপি থেকে সংগ্রহ করলেন মনোনয়নপত্র

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন আজ (২০ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র গ্রহণকালে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা।

জুলাই অভ্যুত্থানে মারাত্মকভাবে আহত হওয়া খোকন চন্দ্র বর্মণও একই দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। বর্তমানে খোকন চিকিৎসার জন্য রাশিয়ায় অবস্থান করছেন।

আজ এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন।