
ইরানের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ইরানের সরকারকে বিশ্বের সবচেয়ে খারাপ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইরান ২০২৩ সালে হামাসকে ইসরায়েলে হামলা চালাতে সহায়তা করেছিল।
গতকাল ইরান জানিয়েছে, তাদের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা হয়েছে, যা তারা যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে।
তবে ট্রাম্প পানি কেন্দ্রে হামলার বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলেন, “ইরানের সরকারে থাকা ব্যক্তিরা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ লোক। তারা শিশুদের কেটে ফেলে, মাথা বিচ্ছিন্ন করে। ৭ অক্টোবরের হামাসের হামলার দিকে দেখুন। গত ৪৭ বছর ধরে তারা কি করছে সেটি দেখুন।” তিনি আরও যোগ করেন, “ইরানের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার ব্যাপারে আমি কিছু জানি না। তারা একটি পানি কেন্দ্র নিয়ে অভিযোগ করছে। আমরা অভিযোগ করছি, তারা যেন শিশুদের মাথা না কাটে।”
এদিকে হামাসের হামলার পর গুজব ছড়িয়েছিল যে হামাসের যোদ্ধারা ইসরায়েলি শিশুদের হত্যা করেছে, তবে এখন পর্যন্ত এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :