২৮ জানুয়ারি রাজশাহীতে জনসভায় অংশ নেবেন তারেক রহমান


২৮ জানুয়ারি রাজশাহীতে জনসভায় অংশ নেবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৮ জানুয়ারি রাজশাহী সফর করবেন। ওইদিন দুপুর ১২টায় নগরীর মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সভায় তিনি রাজশাহী অঞ্চলের দলীয় সংসদ প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানাবেন।

সফল জনসভা নিশ্চিত করতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি প্রার্থী মিজানুর রহমান মিনুর বাসায় জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর সদর আসনের এমপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ আসনের এমপি প্রার্থী আবু সাইদ চাঁদ, মহানগর সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শালসহ অন্যান্য নেতারা অংশ নেন।