
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী গণমিছিলে বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ পরিচালিত হবে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলের এ সমাবেশে তিনি জানান, নির্বাচিত হতে পারলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পাশাপাশি চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, অতীতের স্বৈরশাসনের সময়ে বহু মানুষকে হত্যা করা হয়েছে, এ সকল ঘটনার বিচার দেখতে পারলে তিনি কৃতজ্ঞ থাকবেন।
ইশরাক রাজনৈতিক দলগুলোকে ষড়যন্ত্রের পথ পরিহার করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :