
ওসাকা, জাপান প্রতিনিধি: জাপানে অবস্থানরত প্রবাসী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ এবং সাংগঠনিকভাবে আরও গতিশীল করতে সক্রিয় হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাপানে একটি বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
২১ জুন (রবিবার), জাপান সময় বিকেল ৪টায় ওসাকা সিটির ইকুনো ওয়ার্ডে এই পুনর্মিলনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রলীগের সভাপতি মুরাদ হোসাইন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কানসাই শাখা জাপানের সাংগঠনিক সম্পাদক শামীমুল আজাদ রাজু এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন একই শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ।
গুরুত্বপূর্ণ এই পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ, কানসাই শাখা জাপানের সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানে ছাত্রলীগের প্রবাসী নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং প্রবাসে সংগঠনের হাত আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতিপূর্তেই সম্পন্ন হয়েছে।
আপনার মতামত লিখুন :